
বিশেষ প্রতিনিধি: মোঃ রুবেল সিকদার
পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৮টায় পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে এ কীট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব সোহরাব হোসাইন কীট প্যারেড পরিদর্শন করেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ করেন।
কীট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দকৃত সরকারি মালামাল ও সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণ, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন সরকারি মালামালের সুষ্ঠু বণ্টন ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।