
হরিণটানায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত…..
বিশেষ প্রতিনিধিঃ মোঃ রুবেল সিকদার
খুলনা মহানগরীর হরিণটানা থানার ৮০ বিঘা এলাকায় দুর্বৃত্তের গুলিতে মনজুরুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত মনজুরুল ইসলাম ওই এলাকার খোকনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে মনজুরুল ইসলামকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা খোকন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বিকালেও আমার ছেলে খেলা করে এসেছে। আমার একটাই ছেলে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
সূত্রঃ খুলনা নিউজ ও Ktv 24