বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মির্জা ফখরুল ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত পিরোজপুর জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের স্বীকৃতি, সম্মাননা পেলেন শায়লা আফরোজ বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্শপ অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে আলোচনার শীর্ষে সমাজসেবার ব্রত নিয়ে চেয়ারম্যান পদ প্রার্থী এস এম অছিকুর রহমান জনপ্রিয়তার শীর্ষে আব্দুল আল মামুন বাবু, শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা নওগাঁ জেলার ধামইরহাট থানার খেলনা গ্রামস্থ জনৈক মেরিনা বেগম (৪৫) কে নৃশংসভাবে হত্যা করতঃ মরদেহ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায়, মামলা হওয়ার ১২ ঘন্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ০২ জন আসামী গ্রেফতার ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার। পত্নীতলার গাহনের মোড়ে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন গুরুতর আহত বরগুনা জেলার তালতলী থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০১টি চায়না পিস্তল, ম্যাগাজিন ও ০৪ রাউন্ড গুলিসহ ০৫ জন গ্রেফতার করা হয়।

জনপ্রিয়তার শীর্ষে আব্দুল আল মামুন বাবু, শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা

জনপ্রিয়তার শীর্ষে আব্দুল আল মামুন বাবু, শিকদার মল্লিক ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়দের দাবি, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার কারণে তিনি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।

ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে আগ্রহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাঁকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান।

দীর্ঘদিন ধরে এলাকার গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন আব্দুল আল মামুন বাবু। ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত ও আস্থাভাজন সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন।

ইতোমধ্যে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করছেন। এতে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও আগ্রহ তৈরি হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে শিকদার মল্লিক ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit