বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আব্দুল আল মামুন বাবুর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। স্থানীয়দের দাবি, সমাজসেবামূলক কর্মকাণ্ড ও মানুষের পাশে থাকার কারণে তিনি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন।
ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে আগ্রহ ও ইতিবাচক আলোচনা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাঁকে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দেখতে চান।
দীর্ঘদিন ধরে এলাকার গরিব, অসহায় ও মেহনতী মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন আব্দুল আল মামুন বাবু। ব্যক্তিগত উদ্যোগে সহযোগিতা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে স্থানীয়দের কাছে তিনি একজন পরিচিত ও আস্থাভাজন সমাজসেবক হিসেবে পরিচিতি পেয়েছেন।
ইতোমধ্যে তাঁর সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও মতবিনিময় করছেন। এতে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আরও আগ্রহ তৈরি হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে শিকদার মল্লিক ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার কার্যক্রম আরও গতিশীল হবে।