বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
মোঃ রুবেল সিকদার
জাতীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বিএনপির মহাসচিব ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত ভোটে তিনি পেয়েছেন ২৫৫ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষে সংসদ ভবনেই প্রকাশ্যে ভোট গণনা করা হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফল অনুযায়ী, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের সরাসরি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার ঘটনা রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেলেন ঠাকুরগাঁওয়ের এই প্রবীণ রাজনীতিক।
ফলাফল ঘোষণার পর বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ী প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরাও তাঁকে অভিনন্দন জানান।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার খবরে তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওসহ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। নতুন রাষ্ট্রপতি হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে এখন আনুষ্ঠানিকতার পরবর্তী ধাপের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।