বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
মোঃ আশরাফুজ্জামান,কাশিয়ানী উপজেলা প্রতিনিধিঃগোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২০ জুলাই) বিকাল ৫.৩০ মিনিটের সময় কাশিয়ানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাশিয়ানী উপজেলা বিএনপির পার্টি অফিসে উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কাশিয়ানি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফোরকান শরীফ টিটুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মিলন খানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপি সদস্য সচিব শেখ মোঃ সেলিম। এ সময় আর ও উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা বিএনপির সহসভাপতি মোঃ সফিকুর রহমান,সফি,দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, ,যুবদলের আহ্বায়ক এনামুল হক সিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবেল ,ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিতি ছিলেন। আলোচনা সভায় উপস্থিত নেতারা বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠালগ্ন থেকেই মানুষের পাশে থেকে গণতন্ত্র, মানুষের অধিকার এবং দেশের কল্যাণে কাজ করে আসছে। যেকোনো দুর্যোগ, সংকট ও মানুষের প্রয়োজনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও মানুষের সুখে-দুঃখে পাশে থেকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের কাজ করতে হবে।