রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি: ১৬.১০.২০২৬
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গুড নেইবারস বাংলাদেশ’-এর কুড়িগ্রাম সিডিপির উদ্যোগে উদযাপিত হয়েছে বিশ্ব হাতধোয়া দিবস। সাধারণ মানুষের মাঝে সঠিক নিয়মে হাতধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটির মূল প্রতিপাদ্য ও বার্তা ছিল— “হোন হাতধোয়ার নায়ক”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিপি কুড়িগ্রামের মেডিকেল অফিসার ডাক্তার তাওসিফ তানভীর রাতুল এবং সিডিপি এডমিন রাফি তামজিদ। এছাড়া স্থানীয় কমিউনিটির সদস্য, শিশু ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাবান ও পানি দিয়ে নিয়মিত হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বহু সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। বিশেষ করে শিশুদের শারীরিক বিকাশ ও সুস্থতার জন্য সঠিক স্বাস্থ্যভ্যাস নিশ্চিত করতে এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পরিশেষে উপস্থিত সকলকে সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল প্রদর্শন করা হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।