রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত


চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি: প্রিন্স হালদার
“সাক্ষরতা অর্জন করি, দক্ষতা ও জ্ঞান দিয়ে সমৃদ্ধ সমাজ গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবীব ঠান্ডু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুবীর ঘোষ, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি একরামুল হক মুন্সীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা মানুষের মৌলিক অধিকার এবং একটি উন্নত ও সচেতন সমাজ গঠনের অন্যতম প্রধান হাতিয়ার। শুধু পড়তে ও লিখতে পারাই সাক্ষরতার লক্ষ্য নয়; বরং অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগিয়ে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠাই সাক্ষরতার মূল উদ্দেশ্য।
বক্তারা আরও বলেন, দেশের উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য নিরক্ষরতা দূর করার পাশাপাশি ঝরে পড়া শিক্ষার্থী, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী ও প্রাপ্তবয়স্কদের শিক্ষার আওতায় আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সাক্ষরতার প্রসার ঘটলে মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি সমাজে সচেতনতা, দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধি পাবে।
আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের তাৎপর্য তুলে ধরে উপজেলার বিভিন্ন এলাকায় সাক্ষরতা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় ফিরিয়ে আনতে সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয়ের আহ্বান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit