রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

গোপালগঞ্জ কাশিয়ানীতে ১৯৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে গোপালগঞ্জ জেলা ডিবি পুলিশ

মোঃ আশরাফুজ্জামান,কাশিয়ানী উপজেলা প্রতিনিধিঃগোপালগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ মহোদয়ের নির্দেশে গতকাল ২৭ সেপ্টেম্বর রাত ২ টার দিকে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানাধীন জোনাসুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ জুয়েল রানা (৩২), পিতা- হারুন শেখ। তিনি কাশিয়ানী উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি কামাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলেন গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ১৯৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দতালিকা মূলে জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান জুয়েল রানার বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় কাশিয়ানী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে গোপালগঞ্জ জেলা কোর্টে প্রেয়ন করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit