রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ইস্ট লন্ডনে মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্টের দোয়া মাহফিল অনুষ্ঠিত

​বিশ্বনাথ প্রতিনিধি আফজাল মিয়া।

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হয়েছে ‘মরহুমা হাজী মুজিবুননেছা ইসলামী সমাজ কল্যাণ ট্রাস্ট (গড়গড়ী কান্দি-জগন্নাথপুর) ইউকে’-এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৬ই সেপ্টেম্বর (রোববার) স্থানীয় একটি মিলনায়তনে এ মাহফিলের আয়োজন করা হয়।
​মীরপুর হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক এবং মীরপুর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাস্টার আমীর উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় যৌথ পরিচালনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন ও ট্রাস্ট সদস্য মোসাদ্দেক হোসেন।
​অনুষ্ঠানের সূচনায় পবিত্র কুরআন থেকে সুরেল কণ্ঠে তেলাওয়াত করেন মিহরান আহমেদ খান ও হাফিজ জুবায়ের হোসেন। পরবর্তীতে জানহা, নুরিয়া, আকিফা, ইনারা ও ইছরার সুমধুর কণ্ঠে যৌথ ইসলামী সংগীত (নাসিদ) পরিবেশনা উপস্থিত সুধীজনকে মুগ্ধ করে।
​মাহফিলে ট্রাস্টের মূল লক্ষ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও সামাজিক উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ নূর বকস। দোয়া পূর্ব প্রধান আলোচনায় স্টেপনি শাহজালাল মসজিদের ইমাম কাজী হামিদুল হক ‘মৃত ব্যক্তির জন্য জীবিতদের করণীয় ও দায়িত্ব’ বিষয়ের ওপর তাৎপর্যপূর্ণ ও দিকনির্দেশনামূলক আলোচনা পেশ করেন।
​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ইকবাল হোসেন, সুয়েব হোসেন, আব্দুস সালাম, ইস্তিহাক আহমেদ খান, দিলোয়ার হোসেন, সৈয়দ জিল্লুর হক, রেজাউল করিম, নাসির উদ্দিন, শামিম চৌধুরী, সিরাজুল ইসলাম এবং তোফায়েল আহমেদ।
​অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন আজাদ খান, দোহা মিয়া, জসিম উদ্দিন, আব্দুল আউয়াল, মিছবাহ উদ্দিন, সালেহ আহমদ, ইনুছ আলী, আব্দুল কাদির, রফিক আলী, শাহিন মিয়া, এমরান আহমেদ, এমদাদ শিকদার ও জহিরুল ইসলামসহ অনেকে।
​সংক্ষিপ্ত আলোচনা শেষে এক বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়ায় মরহুমা হাজী মুজিবুননেছা, মরহুম হাজী আব্দুল নূর, মঈনুদ্দীন আহমেদ, মাহমুদা খাতুন, ফুলেছা বেগম, ছালেমা খাতুন, ফাতেমা বেগমসহ বিশ্বের তামাম মরহুম মোমিন-মোমিনাত ও সামগ্রিক মুসলিম উম্মাহর মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। বিশেষ এ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাওলানা হেলালউদ্দীন আহমেদ।
​পরিশেষে, সভাপতির বক্তব্যে মাস্টার আমীর উদ্দীন আহমেদ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে মাহফিলের সফল সমাপ্তি ঘোষণা করেন।

মোঃ আফজাল মিয়।
সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা
বিশ্বনাথ পৌরসভা
মোবাঃ ০১৭২৬৬৬০০০০।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit