রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

চিতলমারীতে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


প্রিন্স হালদার, চিতলমারী প্রতিনিধি:
বাগেরহাটের চিতলমারী উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তার।
সভায় গ্রাম আদালতের চলমান কার্যক্রম, মামলার নিষ্পত্তি, কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন গ্রাম আদালত প্রকল্পের বাগেরহাট জেলা ম্যানেজার নাজমুল হাসান এবং চিতলমারী উপজেলা সমন্বয়কারী পলাশ বর্মন। এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) ও প্রশাসনিক কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দ্রুত ও সহজে ন্যায়বিচার পাওয়ার সুযোগ সৃষ্টি করতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit