রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ফুলবাড়ীতে নিরব ব্যাগ হাউজের মালিকের বিরুদ্ধে ৪৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ


মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার কাঁটাবাড়ী গ্রামে মোঃ আব্দুর রহমান লটারীর বই তৈরি করে বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৪৫ লক্ষ টাকা নিয়ে পলাতক। ফুলবাড়ী থানায় গত ১৬/০৪/২০২৬ইং তারিখে পৌরসভা এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের মোঃ তোজাম্মেল হক চৌধুরীর পুত্র মোঃ দবিরুল ইসলাম চৌধুরীর দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়। মোঃ আব্দুর রহমান (৪৫) পিতা মৃত আব্দুল কুদ্দুস; মোঃ নিরব ইসলাম (২৬) পিতা: মোঃ আব্দুর রহমান সহ ৪জনকে বাদী করে একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ্য করেন, গত ১৫/০৪/২০২৬ইং তারিখ সন্ধ্যা ৭টায় পৌরসভা এলাকার ৮নং ওয়ার্ডোর কাঁটাবাড়ী গ্রামে মোঃ আব্দুর রহমান লটারীর নামে সেখানে প্রায় শতাধিক ব্যক্তিকে সম্পৃক্ত করেন। অভিযুক্ত ব্যক্তিদের মাধ্যমে লটারির আয়োজন করে প্রতিদিন ব্যবসায়ীদের কাছ থেকে যথাক্রমে ৫০০, ২০০ ও ৩০০ টাকা নেওয়া হতো। এতে অভিযোগকারীসহ বাজারের প্রায় শতাধিক ব্যবসায়ীর কাছ থেকে মোট প্রায় ৪৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

অভিযোগকারী দাবি করেন, টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও অভিযুক্তরা বিভিন্ন সময় টালবাহানা করে সময়ক্ষেপণ করতে থাকেন। বর্তমানে ১ ও ২ নম্বর অভিযুক্তরা পাওনা টাকা না দিয়ে অজ্ঞাত স্থানে চলে গেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগপত্রে আরও বলা হয়, পাওনা টাকার বিষয়ে জানতে অভিযোগকারী ও অন্যান্য ব্যবসায়ীরা অভিযুক্তদের বাড়িতে গেলে মোছাঃ নাছরিন বেগম তাদের বিভিন্ন অশালীন ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। গত ১৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৭টার দিকে ফুলবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাটাবাড়ী এলাকায় গিয়ে টাকা ফেরতের বিষয়ে কথা বলার সময়ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এছাড়া পরবর্তীতে মোঃ রবিউল ইসলাম সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে মোঃ নিরব ইসলাম ব্যবসায়ীদের সঙ্গে বিভিন্ন ধরনের টালবাহানা করেন বলেও অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এ ঘটনায় ফুলবাড়ী বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগকারী দাবি করেছেন। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন, পাওনা টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। এবং তিনি আরও বলেন, মোঃ আব্দুর রহমান কে ধরিয়ে দিতে পারলে ২০ হাজার টাকা পুরুস্কার প্রদান করা হবে।

এ বিষয়ে ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সভাপতি ও সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit