রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নবজাতকের মৃত্যু ও রোগীর অসুস্থতার অভিযোগ ‘মিথ্যা’: সংবাদ সম্মেলনে হাবিবা ক্লিনিক পরিচালক


চিতলমারী প্রতিনিধি: প্রিন্স হালদার
বাগেরহাটের চিতলমারীতে হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নবজাতকের মৃত্যু ও এক রোগীর অসুস্থতার ঘটনায় ওঠা অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ছাব্বির আহম্মেদ রূপম।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় হাবিবা ক্লিনিক অ্যান্ড বারিশ ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাব্বির আহম্মেদ রূপম বলেন, দীর্ঘদিন ধরে তিনি সুনামের সঙ্গে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। এলাকার দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বলেও দাবি করেন তিনি।
তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল নানা ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র চালাচ্ছে।
পরিচালকের ভাষ্য অনুযায়ী, গত ২৭ জুলাই লাভলী ঘরামী নামে এক রোগী সিজারিয়ান অপারেশনের জন্য হাবিবা ক্লিনিকে ভর্তি হন। পরে অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তার সিজারিয়ান অপারেশন করা হয় এবং ওই রোগীর একটি প্রতিবন্ধী শিশু জন্ম নেয়। শিশুটির মুখের তালুতে জন্মগত সমস্যা থাকায় খাবার গ্রহণে সমস্যা হচ্ছিল বলে দাবি করেন তিনি।
ছাব্বির আহম্মেদ রূপম আরও বলেন, জন্মের পর শিশুটির শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাকে গোপালগঞ্জ হাসপাতালে আইসিইউতে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাত দিন পর শিশুটির মৃত্যু হয়।
অন্যদিকে, বিদ্যুৎ না থাকায় মোবাইলের আলো জ্বালিয়ে ওই রোগীর অস্ত্রোপচার করা হয়েছিল এবং এতে তার জরায়ু ও মূত্রনালি ক্ষতিগ্রস্ত হয়েছে—এমন অভিযোগও সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন ক্লিনিক পরিচালক।
তিনি বলেন, তাদের ক্লিনিকে একাধিক জেনারেটর রয়েছে। বিদ্যুৎ চলে গেলে জেনারেটর চালু করে ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করা হয়। তাই মোবাইলের আলো জ্বালিয়ে অস্ত্রোপচার করার অভিযোগের কোনো ভিত্তি নেই বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে ছাব্বির আহম্মেদ রূপম অভিযোগ করেন, সাংবাদিকদের কাছে ভুল ও মিথ্যা তথ্য দিয়ে তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের চেষ্টা করা হয়েছে। তিনি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit