রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
মোঃ হাবিবুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি:১৬-১০-২০২৬
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুড়িগ্রাম পৌরসভার ঘোষপাড়ায় মোল্লা মার্কেটের তৃতীয় তলায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
কুড়িগ্রামে দৈনিক কালবেলার প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, সাবেক সংসদ সদস্য উমর ফারুক, কুড়িগ্রাম জেলা জজকোর্টের পিপি অ্যাডভোকেট বজলুর রশিদ, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, দিনাজপুর শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জহরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ও কেন্দ্রীয় শুরা বোর্ডের সদস্য মাওলানা আব্দুল মতিন ফারুকী এবং সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন।
এ ছাড়া বক্তব্য দেন কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র নুর ইসলাম নুরু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলি কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুন নাহার বিউটি, এবি পার্টির আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, রিভারভিউ স্কুলের সাবেক শিক্ষক মাওলানা ফয়েজ উদ্দিন, পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিটু ও সাবেক সভাপতি আমিমুল ইহসান।
বক্তব্যে দৈনিক কালবেলার কুড়িগ্রাম প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু বলেন, কুড়িগ্রামের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র তুলে ধরে তিনি পাঠকদের পাশে থাকতে চান।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, কালবেলা বিগত দিনে গণমানুষের বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছে।
জেলা বিএনপির সদস্যসচিব ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ বলেন, কালবেলার জেলা প্রতিনিধি সাইয়েদ আহমেদ বাবু কুড়িগ্রামের সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদা বলেন, কালবেলা জনমানুষের কণ্ঠস্বর তুলে ধরছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সাংবাদিক ইউনুছ আলী, দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, দৈনিক মানবজমিনের প্রতিনিধি মিজানুর রহমান মিন্টু, জিটিভির কুড়িগ্রাম প্রতিনিধি মো. মিজানুর রহমান, গ্লোবাল টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি রাশেদুজ্জামান তাওহীদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার জেলা-উপজেলা পর্যায়ের সাংবাদিক ও সংবাদকর্মী এবং বিএনপির নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি মো. রাশিদুল ইসলাম রাশেদ।