রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি



গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল]
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মালামাল বহনকারী কাভার্ড ভ্যান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার এবং ৩ লাখ টাকা জব্দ করেছে রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় জড়িত ৫ জন চোরকে গ্রেফতার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বিশেষ অভিযান চালিয়ে কাজলা এলাকা থেকে চুরির এই টাকা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বিসিবি পরিচালিত ডিভিশন ক্রিকেট টিমের কাভার্ড ভ্যানে চুরির ঘটনায় গ্রেফতারকৃত ৩ নম্বর আসামি মোঃ মোজাম্মেল হক (৩২)-কে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে সে স্বীকার করে যে, চুরি যাওয়া লাগেজ থেকে নেওয়া ৩ লাখ টাকা তার রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন কাজলা মৃধাপাড়ার (ওয়ার্ড নং-২৮, বাসা নং-৯৫) ভাড়া বাসার ড্রেসিং টেবিলের ড্রয়ারে লুকানো রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ-এর দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহাবুবুর রহমান-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মেহেদী হাসানসহ ডিবি পুলিশের একটি চৌকস টিম বিকেল ৫:৫০ ঘটিকায় কাজলার ওই বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আসামির শোবার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার তল্লাশি করে একটি খাকি প্যাকেটে রাখা ৬টি বান্ডিলে (প্রতি বান্ডিলে ৫০০ টাকার ১০০টি করে নোট) মোট ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
এর আগে, একই দিন ১৫ অক্টোবর ভোর ০৪:১৫ ঘটিকায় রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন তারাপুর গ্রামে অভিযান চালিয়ে চুরির সাথে সরাসরি জড়িত ৫ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে ১টি iPhone 15 Pro Max, ৩০০ ইউএস ডলার, নগদ ৮,০০০ টাকা, ১টি ম্যাসেজ বেড, ১টি লাগেজ, ৪টি প্লাস্টিকের বক্স, চুরির সরঞ্জাম এবং চুরির কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রুবেল আহমেদ (৩৮) নামে এক আসামি বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
এ বিষয়ে পুঠিয়া থানায় মামলা নং-০৭ (তারিখ: ১৫/১০/২০২৬ খ্রিঃ, ধারা-৪৬১/৩৭৯ পেনাল কোড) রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতার এবং চুরি হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit