শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কচুয়ায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার নাজিরপুরের কালিবাড়ি থেকে ভ্যান ভাড়ায় নিয়ে উধাও, থানায় লিখিত অভিযোগ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা পত্নীতলায় রাতের আঁধারে ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি প্রায় ২৬ লাখ টাকা। সম্পত্তির লোভে জ্বীনের অভিনয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ঘরের মালামাল লুট থানায় অভিযোগ চিতলমারীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভান্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মির্জা ফখরুল ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত

কচুয়ায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার


বিশেষ প্রতিনিধি: মোঃ রুবেল সিকদার

বাগেরহাটের কচুয়া উপজেলায় ৩৩ কেভি সার্কিট লাইনের নিচে থাকা ঝুঁকিপূর্ণ গাছপালা কর্তনের জন্য আগামী শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কচুয়া সাব-জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ায় কচুয়া উপজেলার বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত ৩৩ কেভি সার্কিট সংলগ্ন অনেক গাছ ঝুঁকিপূর্ণভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া অনেক স্থানে গাছের ডালপালা বিদ্যুৎ লাইনের ওপর উঠে যাওয়ায় বিদ্যুৎ বিভ্রাটের পরিমাণ বেড়েছে। তাই আসন্ন গরমের পূর্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গাছপালা কর্তন করা প্রয়োজন।
এ কারণে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কচুয়া উপজেলার সকল প্রকার বিদ্যুৎ বিতরণ লাইন বন্ধ রাখা হবে। তবে বাস্তব কাজের পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সীমা কিছুটা কম-বেশি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাময়িক এই বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে গ্রাহকদের ধৈর্য ধরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কচুয়া সাব-জোনাল অফিসের এ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে কচুয়া উপজেলার গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহার পরিকল্পনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit