বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা পত্নীতলায় রাতের আঁধারে ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি প্রায় ২৬ লাখ টাকা। সম্পত্তির লোভে জ্বীনের অভিনয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ঘরের মালামাল লুট থানায় অভিযোগ চিতলমারীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভান্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মির্জা ফখরুল ২৫৫ ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত পিরোজপুর জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত মাদক প্রতিরোধে সামাজিক উদ্যোগের স্বীকৃতি, সম্মাননা পেলেন শায়লা আফরোজ বিলাইছড়িতে আশিকার আয়বর্ধকমূলক ওয়ার্শপ অনুষ্ঠিত

পিরোজপুর জেলা পুলিশের কীট প্যারেড অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধি: মোঃ রুবেল সিকদার


পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কীট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সকাল ৮টায় পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে এ কীট প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব সোহরাব হোসাইন কীট প্যারেড পরিদর্শন করেন এবং উপস্থিত পুলিশ সদস্যদের অভিবাদন গ্রহণ করেন।
কীট প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স থেকে বরাদ্দকৃত সরকারি মালামাল ও সরঞ্জাম যথাযথভাবে সংরক্ষণ, ব্যবহার এবং রক্ষণাবেক্ষণের বিষয়টি পর্যবেক্ষণ করা হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন সরকারি মালামালের সুষ্ঠু বণ্টন ও যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে শৃঙ্খলা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit