শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য কচুয়ায় ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে শনিবার নাজিরপুরের কালিবাড়ি থেকে ভ্যান ভাড়ায় নিয়ে উধাও, থানায় লিখিত অভিযোগ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা পত্নীতলায় রাতের আঁধারে ১৩ হাজার কলাগাছ কেটে ফেলার অভিযোগ, ক্ষতি প্রায় ২৬ লাখ টাকা। সম্পত্তির লোভে জ্বীনের অভিনয়ে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ঘরের মালামাল লুট থানায় অভিযোগ চিতলমারীতে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন ভান্ডারিয়ায় ১০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার গোপালগঞ্জের কাশিয়ানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি জেলা পরিষদ সদস্য নির্বাচিত হলেন তৃণমূলের পরীক্ষিত নেতা উথোয়াইমং মারমা


রিপন মারমা কাপ্তাই (রাঙামাটি)
দীর্ঘ রাজনৈতিক জীবনের চড়াই-উতরাই, দলীয় সংকটে রাজপথের আন্দোলন-সংগ্রাম এবং চরম দুঃসময়ে নানা লাঞ্ছনা-বঞ্চনা সহ্য করেও আদর্শ থেকে বিচ্যুত না হওয়া পাহাড়ের পরিচিত মুখ উথোয়াইমং মারমা। কাপ্তাইয়ের চিৎমরম এলাকার কৃতি সন্তান এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াইমং মারমা রাঙামাটি জেলা পরিষদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে রাঙামাটি জেলা, স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে আনন্দ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্র রাজনীতি থেকে নিজের রাজনৈতিক জীবন শুরু করেছিলেন উথোয়াইমং মারমা। দীর্ঘ সময় ধরে রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত থেকে তিনি দলের ক্রান্তিলগ্নে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলন-সংগ্রামের উত্তাল দিন গুলোতে বহুবার প্রতিপক্ষ রাজনৈতিক দলের প্রতিহিংসা ও হয়রানির শিকার হয়েছেন তিনি। তবে সকল প্রতিকূলতা ও বঞ্চনাকে পেছনে ফেলে তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে অবিচল ছিলেন।স্থানীয় সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায় থেকে তিল তিল করে গড়ে ওঠা একজন রাজনৈতিক কর্মীর এমন মূল্যায়ন পাহাড়ি অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে এক ইতিবাচক উদাহরণ তৈরি করেছে। উথোয়াইমং মারমার এই অর্জনে কাপ্তাই উপজেলা তথা সমগ্র রাঙামাটি জেলার রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে আনন্দের জোয়ার বইছে। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়েছে। নব-নির্বাচিত জেলা পরিষদ সদস্য উথোয়াইমং মারমা তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, “আমার এই অর্জন দলের প্রতিটি সংগ্রামী নেতাকর্মী এবং রাঙামাটি তথা কাপ্তাইয়ের আপামর জনসাধারণের। অতীতে যেমন মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আগামী দিনেও জনকল্যাণে এবং এলাকার সার্বিক উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।”
তারিখ ২০/৮/২৬

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit