শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠি ইউনিয়নের কালিবাড়ি বাজার এলাকা থেকে ভ্যান গাড়ি ভাড়ায় নিয়ে পরে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ভ্যানের মালিক মো. আবু বক্কর সিদ্দিকী নাজিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী মো. আবু বক্কর সিদ্দিকী বাংলাদেশ জাতীয়তাবাদী সৈনিক দল, নাজিরপুর উপজেলা শাখার সদস্য সচিব বলে জানা গেছে।
আবু বক্কর সিদ্দিকীর দাবি, অভিযুক্ত রুমান মারামত তার শাশুড়িকে সঙ্গে নিয়ে এসে তার কাছ থেকে একটি ভ্যান গাড়ি ভাড়ায় নেন। এরপর তিনি বেশ কিছুদিন ভ্যানটি চালান। কয়েকদিন পর ভ্যানটি নিয়ে তিনি আর ফিরে আসেননি।
ভ্যান নিয়ে যাওয়ার পর আবু বক্কর অভিযুক্ত রুমান মারামতের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে তিনি অভিযুক্তের শ্বশুরবাড়িতে গিয়ে খোঁজ নেন। সেখানে পরিবারের সদস্যরা বিষয়টি সম্পর্কে কিছু জানেন না বলে জানান।
পরবর্তীতে ভ্যানের মালিক আবু বক্কর সিদ্দিকী নাজিরপুর থানায় বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ দেন।
অভিযোগকারী জানান, ভ্যানটি উদ্ধারে সহায়তা করতে তিনি সবার সহযোগিতা চান। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে ভ্যানটি উদ্ধারে সহায়তা করতে পারলে তাকে নগদ ২০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে বলেও জানান তিনি।
অভিযোগে উল্লেখ করা ব্যক্তির নাম রুমান মারামত (RUMAN MARAMAT)। ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে—উত্তর শিহিপাশা, ডাকঘর: টেংরা-৮২৪১, আগৈলঝাড়া, বরিশাল।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তির বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ভ্যান উদ্ধারের বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।