সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

আট দিন পর রাকিবের মরদেহ, শোকাহত মায়ের পাশে খুলনার জেলা প্রশাসক

মো: আল-মাহফুজ শাওন

খুলনার ভৈরব নদীতে ট্রলার ও ফেরির সংঘর্ষের ঘটনায় নিখোঁজ হওয়ার আট দিন পর রাকিব খান (২৮)–এর মরদেহ উদ্ধার হয়েছে। প্রিয়জনকে হারিয়ে শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) খবর পেয়ে রাকিবের বাড়িতে যান জেলা প্রশাসক। সেখানে তিনি নিহতের মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন, পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে রাকিবের পরিবারের হাতে তাৎক্ষণিক নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন দাশ গুপ্ত, সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দিন আহমেদসহ জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের শিয়ালীডাঙ্গা এলাকার কাছাকাছি পশুর নদীর পূর্বপাড় থেকে ভাসমান অবস্থায় রাকিব খানের মরদেহ উদ্ধার করে রূপসা নৌ পুলিশ।

নিহত রাকিব খান রূপসা উপজেলার সেনের বাজার এলাকার হাজীগ্রামের মৃত বাকের খানের ছেলে।

আট দিন ধরে নিখোঁজ থাকার পর রাকিবের মরদেহ ফিরে পাওয়ায় পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। এমন কঠিন সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের পাশে দাঁড়ানোয় কিছুটা হলেও সহায়তা পেয়েছে শোকসন্তপ্ত পরিবার।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের প্রতি প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit