সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানুষের সেবা করতে চাই — মো. জাকির হোসেনের

সেনবাগ প্রতিনিধি:-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন মো. জাকির হোসেন।
সম্প্রতি তাঁর নামে প্রচারিত একটি পোস্টার ও এলাকায় গণসংযোগ সামাজিকতা নিজেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়েছে। পোস্টারে তাঁকে “সৎ ও যোগ্য প্রার্থী” হিসেবে উল্লেখ করে এলাকার মানুষের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।
পোস্টারে দেওয়া তথ্য অনুযায়ী, মো. জাকির হোসেন বি.এ. (পাস) এবং তাঁর ঠিকানা সেনবাগ উপজেলার ৪ নম্বর কাদরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আহাম্মদপুর হীরা পুর এলাকায়।
পোস্টারে আরও বলা হয়েছে, তিনি সৎ, যোগ্য, মাদক ও ইভটিজিং এর বিরুদ্ধে অবস্থানের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছেন। তাঁর পক্ষ থেকে আহাম্মদপুর হীরা পুর ওয়ার্ডের জনগণের দোয়া ও সমর্থন কামনা করা হয়েছে।
তিনি স্থানীয় বিএনপি’র দায় দায়িত্ব পালন করছেন, নম্র ভদ্র ও শিক্ষিত জাকির হোসেন এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সাথে মিলেমিশে থাকতে চান। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজের মানুষের সেবা করতে সর্বদাই প্রস্তুত।
তবে নির্বাচনে তাঁর প্রার্থিতা ও অন্যান্য প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত তথ্য সংশ্লিষ্ট নির্বাচন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রক্রিয়ার পর নিশ্চিত হবে।
মোঃ জাকির হোসেন জানিয়েছেন তিনি আহম্মোদপুর হিরাপুর গ্রামের মানুষের ন্যায় বিচার এবং দারিদ্র মানুষের সেবা করার জন্য ৯ নং ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতে চায়।
স্থানীয় জনগণের ভোট, মতামত ও সমর্থনই শেষ পর্যন্ত নির্বাচনী ফলাফলে প্রার্থীদের অবস্থান নির্ধারণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit