সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
মোঃ হাবিবুর রহমান
কুড়িগ্ৰাম প্রতিনিধি:১২-০৯-২০২৬
আজ ১১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ০৭:৩০ ঘটিকায় চিলমারী থানা পুলিশের একটি চৌকস টিম চিলমারী থানাধীন ৪নং রমনা ইউপি ৪নং ওয়ার্ড এর পূর্ব মুদাফৎথানা এলাকায় অভিযান পরিচালনা করে মোছাঃ রহিমা বেগম (৩৬) কে ৩৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে।
চিলমারী থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ ১১ সেপ্টেম্বর রাতে চিলমারী থানাধীন ৪নং রমনা ইউপি ৪নং ওয়ার্ড এর পূর্ব মুদাফৎথানা এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন মহিলা মাদক কারবারিকে ৩৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে চিলমারী থানা পুলিশ।
চিলমারী থানা এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত রয়েছে। আমরা সকলের সম্মিলিত সহোযোগিতা কামনা করি।