সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
কুড়িগ্ৰাম প্রতিনিধি:১০-০৯-২০২৫
কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ কর্তৃক আজ ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ০৫:৩০ ঘটিকায় বিশেষ অভিযান চলাকালীন গোপন সংবাদে জানা যায় একজন মাদক কারবারি মোটরসাইকেল যোগে মাদক নিয়ে ফুলবাড়ি থেকে নাগেশ্বরী হয়ে কুড়িগ্রাম রওনা হয়েছে।
উক্ত সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার একটি চৌকস টিম নাগেশ্বরী পৌরসভার ঠুটা পাইকর নামাক স্থানে অবস্থান গ্রহণ করে। উক্ত মাদক কারবারি মোটরসাইকেল যোগে ঠুটা পাইকর নামক স্থানে পৌঁছামাত্র পুলিশের উপস্থতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে ঠুটা পাইকর ব্রীজের নিকট খালের পানিতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে এবং খালের কচুরিপানার নীচে আত্বগোপন করে পরবর্তীতে পুলিশ ও স্থানীয় জনতা প্রায় ১ ঘন্টা তল্লাশি করে কচুরি পানার নীচ খেকে তাকে আটক করতে সক্ষম হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, নাগেশ্বরী থানাধীন ঠুটাপাইকর এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত মাদক কারবারি কুড়িগ্রাম ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগিশ এলাকার মোঃ মাহবুবুল (৩২) এর মোটর সাইকেল তল্লাশি করে মোটর সাইকেলে বিশেষ কায়দায় রক্ষিত ১০ কেজি গাঁজা উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ । উক্ত আসামি একজন চিহ্নিত মাদক কারবারি। উক্ত বিষয়ে নাগেশ্বরী থানায় গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । নাগেশ্বরী থানাকে মাদক মুক্ত করতে আমরা বদ্ধপরিকর। এধরনের অভিযান আমরা অব্যাহত রাখব।