সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবা ও ২ টি মোটরসাইকেল জব্দসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ‎


‎
‎মোঃহাবিবুর রহমান
‎কুড়িগ্ৰাম প্রতিনিধি:২৪-০৯-২০২৬
‎
‎
‎কুড়িগ্ৰাম সদরের নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী পৌরসভার ব্রাক মোড়ে অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নাগেশ্বরী থানাধীন নাগেশ্বরী পৌরসভার ৬নং ওয়ার্ড বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় একটি বাসার ঘরের মধ্যে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় বিক্রয় করছে।
‎
নাগেশ্বরী থানাধীন চামটারপাড় এলাকার মোঃ হেলাল উদ্দিন (৩৭) ও বিদ্যুৎপাড়া এলাকার মোঃ রাব্বি মিয়া (২৬) দ্বয়কে ৯০০ পিস ইয়াবা মাদক পরিবহনে ব্যবহৃত ২টি মোটরসাইকেল ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধারসহ হাতেনাতে গ্রেফতার করে।
‎
‎নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ নাগেশ্বরী থানাধীন কানিপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৯০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয়ের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit