সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কুড়িগ্রামে ইয়াবা বিক্রির অভিযোগে ৪ জন গ্রেপ্তার, ১ কেজি গাঁজা উদ্ধার‎


‎
‎কুড়িগ্ৰাম প্রতিনিধি:১০-০৯-২০২৬
‎
‎কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে নাগেশ্বরী থানা পুলিশ। একই অভিযানে পৃথক ঘটনায় পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নাগেশ্বরী থানার বিশেষ অভিযানের অংশ হিসেবে রাতে উপজেলা প্রাণিসম্পদ অফিসের পেছনের একটি ফাঁকা জায়গায় থাকা পরিত্যক্ত ঘর থেকে ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. দুলাল মিয়া (২৯), মো. বেলাল হোসেন (৪০), আব্দুল খালেক (৪৫) ও জুবায়ের হোসেন (৩৬)।
‎
‎
‎এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎অপরদিকে, নাগেশ্বরী পৌরসভার সুখ্যাতি লাল স্কুল সংলগ্ন একটি সারের দোকানের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায়ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎
‎মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নাগেশ্বরী থানা পুলিশ।
‎

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit