সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
মোঃ হাবিবুর রহমান
কুড়িগ্ৰাম প্রতিনিধি:২৪-০৯-২০২৬
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলা পুলিশের দক্ষতা, সক্ষমতা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষে আয়োজিত ২ দিনব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ ২য় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, নির্বাচনী আচরণবিধি ও সংশ্লিষ্ট আইন-কানুন সম্পর্কে সম্যক ধারণা অর্জন, দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
দুই দিনব্যাপী প্রশিক্ষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের নিরাপত্তা পরিকল্পনা, দায়িত্ব ও কর্তব্য, আইনানুগভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ, ঝুঁকি ব্যবস্থাপনা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখা, বডি ওর্ন ক্যামেরার যথাযথ ব্যবহার এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও দক্ষতা মাঠপর্যায়ে যথাযথভাবে প্রয়োগের মাধ্যমে কুড়িগ্রাম জেলা পুলিশ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিরাপদ, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
উক্ত নির্বাচনী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোঃ আসাদ আহম্মেদ রনি, আরআই পুলিশ লাইন্স মোঃ আবু জাফর ফকির সহ প্রশিক্ষণ সংশ্লিষ্ট পুলিশ সদস্যবৃন্দ।