সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
মোঃহাবিবুর রহমান
কুড়িগ্রাম প্রতিনিধি:০৯-০৯-২০২৬
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ১০ বছর বয়সী এক শিশুকে শ্লী/ল/তা/হানি ও ধ/র্ষ/ণ/চে/ষ্টা/র অভিযোগে ৬০ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজারহাট উপজেলার মেকুরটারী গ্রামে এ ঘটনা ঘটে। আটক আবু বক্কর (৬০) উপজেলার মেকুরটারী গ্রামের কসাইটারী এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে আবু বক্কর তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। ওই সময় বাড়িতে শিশুটি ছাড়া কোনো অভিভাবক উপস্থিত ছিলেন না। শিশুটি দরজা খুলে তাকে ঘরের ভেতরে বসতে দেয়।
অভিযোগ রয়েছে, বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে একপর্যায়ে আবু বক্কর শিশুটিকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি ও ধ/র্ষ/ণে/র চেষ্টা করেন।
এ সময় শিশুটি চিৎকার শুরু করলে পাশের গোয়ালঘরে কাজ করতে থাকা তার জেঠিমা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি ঘরের ভেতরে অভিযুক্ত বৃদ্ধকে শিশুটির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে অভিযোগ রয়েছে। পরে তিনি বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে আশপাশের লোকজনকে ডাকতে থাকেন।
স্থানীয়রা ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে রাজারহাট থানার উপপরিদর্শক (এসআই) অলেশ্বর ও মিন্টুর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষে অভিযুক্ত আবু বক্করকে আটক করে থানায় নিয়ে যায়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসেছে। শিশুটিকে চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নারী ও শিশু নি/র্যা/ত/ন দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।