সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

মো: আল-মাহফুজ শাওন 
খুলনায় ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। তবে হামলাকারীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। ঘটনার পরপরই হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে খুলনা সদর থানার বাগমারা এলাকার মেইন রোডে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাগমারা মেইন রোডের মা মোটরসের মালিক তরিকুল ইসলাম অনিকের দোকানে বসে কথা বলছিলেন ভাঙ্গারি ব্যবসায়ী আশিকুর রহমান। কিছুক্ষণ পর দুই যুবক সেখানে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি অক্ষত অবস্থায় রক্ষা পান। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আশিকুর রহমান নগরীর ৮৪, শের-এ-বাংলা রোড, হাজী বাড়ির মোড় এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং হামলার বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেছে। তবে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এদিকে স্থানীয় একটি সূত্রের দাবি, হামলায় জড়িতরা খুলনার কথিত ‘পলাশ গ্রুপের’ সদস্য হতে পারে। ওই সূত্রের ভাষ্য, এর আগে আশিকুর রহমানের কাছ থেকে ৫ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছিল। তবে গুলি ছোড়ার সঙ্গে চাঁদাবাজির কোনো যোগসূত্র রয়েছে কি না, কিংবা হামলার প্রকৃত কারণ কী—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খুলনা জোনের সহকারী পুলিশ কমিশনার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির ঘটনার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

ঘটনার পর এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও আটকের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit