সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনা মফস্বল প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে নগরীর নবপল্লী কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনা মফস্বল প্রেসক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শাহীন। যৌথভাবে সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নবীন ও যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাব্বির হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট মেহেদী ইনসার।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মেহেদী ইনসার বলেন, মফস্বল সাংবাদিকরা সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের যৌক্তিক দাবি ও অধিকার আদায়ে তিনি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে মহিদুল ইসলাম শাহীন বলেন, “খুলনা মফস্বল প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি মফস্বল সাংবাদিকদের একটি পরিবার। পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সবাইকে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় প্রেসক্লাবকে আরও শক্তিশালী করা হবে।”

সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম, সদস্যদের পেশাগত উন্নয়ন এবং সংগঠনকে আরও কার্যকর ও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত ও প্রস্তাব নিয়ে আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী যুবায়ের আলম, মফিজুল রহমান টুকু, মীর ফারুক হোসেন, বরুণ কান্তি মন্ডল, অমলেন্দু বিশ্বাস ও আলম; সহ-সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মনজুর আলম ও মোঃ রিপন হোসেন; কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল আলম; আলী ইমরাজ জুয়েল; সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম টুকু; প্রচার সম্পাদক আলহাজ্ব হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম; আইন বিষয়ক সম্পাদক ইমরান জামান কাজল; যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা; ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ বদরুজ্জামান ও সরদার সাঈদ হাসান বাবু; মহিলা সম্পাদিকা ইরানী পারভীন।

এছাড়া মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এস.এম. জাকারিয়া ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অজিত কুমার রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল জলিল ও নিত্যানন্দ মহলদার, নির্বাহী সদস্য বাবু অধিকারী, মোঃ আল মাহফুজ শাওন, হোসেন মোহাম্মদ হাফিজ ডালিম, তানভীর আহমেদ ফারুক, মোহাম্মদ রমজান আলী, মোহাম্মদ আকবর আলী মোল্লা ও আরাফাত হোসেন জনিসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় নতুন সদস্য হওয়ার জন্য ১৪ জন আবেদন করেন। যাচাই-বাছাই শেষে লাকী মৌসুমীসহ ছয়জনকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করা হয়।

এছাড়া সংগঠনের পরবর্তী কার্যক্রম ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যরা আগামী এক সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন বলে সভায় জানানো হয়।

মতবিনিময় সভা শেষে দুপুরের ভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit