সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

গোপালগঞ্জের হিন্দু যুবকের প্রেমে টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী মহারাজপুর হাজির….প্রেমের টানে!

এম টি রহমান মাহমুদ
স্টাফ রিপোর্টার…

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রেমের সম্পর্কের জেরে এক হিন্দু তরুণের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন কুড়িগ্রামের এক মুসলিম তরুণী।

ভিন্ন ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের দাবিতে তরুণীর অবস্থানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার উপজেলার মহারাজপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানান, মহারাজপুর গ্রামের গোপাল কর্মকারের ছেলে দ্বীপ কর্মকারের সঙ্গে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার এরশাদুল হকের মেয়ে রেশমি খাতুনের প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ঘটেছে। ঐ সম্পর্কের টানে রেশমি মঙ্গলবার বিকেলে দ্বীপ কর্মকারের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছে।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার সকালে এলাকাবাসী দুজনকে মুকসুদপুর থানায় নিয়ে যান।
রেশমি খাতুন বলেন, “দ্বীপের সঙ্গে আমার প্রায় এক বছরের সম্পর্ক। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক রয়েছে। তাই আমি তাকে বিয়ে করার দাবিতে তার বাড়িতে আসছি।

দ্বীপ কর্মকার বলেন, *আমরা একে অপরকে ভালোবাসি, আমি তাকে আসতে বলেছি ও আমি ওকে বিয়ে করিবো।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পরিবারের লোকজনকে সংবাদ দেওয়া হয়েছে। স্থানীয়ভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলো মান। প্রেম বলে কথা! প্রেম মানে না ধর্ম বর্ণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit