সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

জামালপুর সদরে ডেঙ্গু প্রতিরোধে ৩ দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

মোঃ গোলাম সরোয়ার প্রিন্স
জামালপুর প্রতিনিধি :
দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে জামালপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জামালপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
এসময় জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার উপস্থিত ছিলেন। বিএনসিসি, রোভার স্কাউটস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পানি জমে থাকা স্থান পরিষ্কারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
উদ্বোধনকালে সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। শুধু প্রশাসনের উদ্যোগে নয়, নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে সবাইকে এ কার্যক্রমে সম্পৃক্ত হতে হবে।
তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানকে কার্যকর করতে আগামী তিন দিন বিভিন্ন পর্যায়ে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit