সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের কমিটি গঠন, সভাপতি ছানাউল্লাহ সম্পাদক আনোয়ার হোসেন

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি:

বগুড়ার ধুনটে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ মো. ছানাউল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ধুনট উপজেলা মডেল মসজিদে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, ধুনট উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মো. ছানাউল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা শাহাদৎ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান এবং শেরপুর উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন।

আলোচনা সভা শেষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, বাংলাদেশ-এর ধুনট উপজেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে হাফেজ মো. ছানাউল্লাহ সভাপতি এবং আলহাজ্ব হাফেজ মো. আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি হিসেবে রয়েছেন শিদ্ধির আহম্মেদ, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম। এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন চাদনী আকতার ও শিরিন সুলতানা।

সভায় বক্তারা বলেন, মউশিক শিক্ষকদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি শিক্ষক সমাজের কল্যাণে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit