সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় ইউপি নির্বাচন: সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মুক্তা আপার দোয়া ও সমর্থন কামনা


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর পত্নীতলা উপজেলার ১০নং আমাইড় ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য (মহিলা মেম্বার) পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন জনপ্রিয় ও সমাজ সচেতন ব্যক্তিত্ব মুক্তা আপা।
এলাকার সাধারণ মানুষের ভাগ্যোন্নয়ন ও সেবার ব্রত নিয়ে তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। ১০নং আমাইড় ইউনিয়নের অবহেলিত নারীদের অধিকার রক্ষা, সামাজিক নানা অসংগতি দূর করা এবং সরকারি সুযোগ-সুবিধা ও সহায়তা প্রকৃত লোকজনের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি নিজেকে উৎসর্গ করতে চান।
এলাকার সাধারণ ভোটার ও শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে মুক্তা আপা বলেন, “আমি আপনাদেরই একজন হয়ে আমাইড় ইউনিয়নের মানুষের সুখে-দুঃখে পাশে থাকতে চাই। আগামী নির্বাচনে ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আপনাদের সেবা করার সুযোগ চাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আগামী নির্বাচনে আমাকে আপনাদের মূল্যবান ভোট ও সমর্থন দিয়ে বিজয়ী করবেন।”
এদিকে, তার এই প্রার্থিতা ঘোষণার পর থেকেই সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোতে সাধারণ ভোটার ও স্থানীয় লোকজনের মধ্যে বেশ ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। এলাকার সর্বস্তরের মানুষের কাছে তিনি নিজের ও ওয়ার্ডবাসীর কল্যাণে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit