সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নওগাঁর পত্নীতলায় নির্মইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা হারুন অর রশিদের


নওগাঁ জেলা প্রতিনিধি: আব্দুল আজিজ
আসন্ন ২নং নির্মইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন চেয়েছেন দীর্ঘ ৩০ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন বিএনপি নেতা ও সমাজসেবক হারুন অর রশিদ। রামনগর জামালপুর গ্রামের মরহুম নজরুল ইসলাম (সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি)-এর ছেলে ডিগ্রি পাস এই নেতা নির্মইল ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, ইউনিয়ন কমিটির দপ্তর সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
রাজনীতির পাশাপাশি তিনি জামালপুর যুব উন্নয়ন সমবায় সমিতি এবং নাথুরহাট বাজার দোকান মালিক সমিতির ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বর্তমানে বতলী জামালপুর মোল্লাপাড়া রহিম বক্স মক্তব কাম ঈদগাহ ময়দান, নাথুরহাট বাজার দোকান মালিক সমিতি এবং নির্মইল ইউনিয়ন নাথুরহাট রিকশা ভ্যান শ্রমিক কল্যাণ সমিতির সভাপতির দায়িত্বে রয়েছেন। ইউনিয়ন পরিষদের পাশেই স্থায়ীভাবে বসবাস করে তিনি সার্বক্ষণিক নাথুরহাট বাজারেই সাধারণ মানুষের সেবায় নিয়োজিত আছেন।
প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অতীতে প্রায় তিন মাস কারাভোগ করলেও তিনি প্রতিশোধপরায়ণ হননি। জীবনে কখনো দুর্নীতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না। নির্বাচিত হলে দলমত নির্বিশেষে পাঁচ বছর জনগণের সেবা করার অঙ্গীকার করে তিনি ঘোষণা দেন, এই মেয়াদ শেষে তিনি আর প্রার্থী হবেন না, নতুনদের সুযোগ করে দেবেন। পরিশেষে সুশিক্ষার আলো ছড়িয়ে নির্মইল ইউনিয়নকে একটি সুন্দর মডেল হিসেবে গড়ে তুলতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit