সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

নাজিরপুরে হারিয়ে যাওয়া ঐতিহ্যের হাডুডু খেলায় চ্যাম্পিয়ন সাতকাছেমিয়া হাডুডু দল

পিরোজপুর প্রতিনিধি:
গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী জাতীয় খেলা হাডুডুকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পিরোজপুরের নাজিরপুরে প্রীতি হাডুডু ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব সাতকাছেমিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় সাতকাছেমিয়া হাডুডু দল ও বুইচাকাঠী হাডুডু দল। রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে বুইচাকাঠীকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাতকাছিমা হাডুডু দল।

খেলার শুভ উদ্বোধন করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অন্যতম উপদেষ্টা হাফিজুর রহমান লায়েক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী খালেকুজ্জামান মাস্টার। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বাবু শংকর তরুয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহমুদুল্লাহ হাসান লিমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম শেখ।

খেলা শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহমুদুল্লাহ হাসান লিমন বলেন, “মাদকের বিরুদ্ধে সোচ্চার থেকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের লক্ষ্য। যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে খেলাধুলার সঙ্গে জড়িত, তাদের নিয়ে আগামীতে আরও সুন্দর খেলাধুলা ও সামাজিক কার্যক্রম আয়োজন করা হবে। এটিই মোহামেডান স্পোর্টিং ক্লাবের অঙ্গীকার।”

আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করতে নিয়মিত এমন আয়োজন অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit