সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

পত্নীতলায় বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী জলসা আজ


নওগাঁ জেলা প্রতিনিধি: আব্দুল আজিজ
নওগাঁর পত্নীতলায় বিশ্ব উরস শরীফ-২০২৭ উদযাপন উপলক্ষে আজ ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার বাদ আসর এক ঐতিহাসিক পবিত্র আজিমুশশান ইসলামী জলসা অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্মী গ্রুপ নওগাঁ জেলার উদ্যোগে এবং পত্নীতলা থানার জাকেরবৃন্দের আয়োজনে পত্নীতলার শিমুলিয়া স্কুল মাঠে এই দাওয়াতী জলসার আয়োজন করা হয়েছে।
উক্ত ঐতিহাসিক জলসায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুর রশিদ মজনু আলী। এছাড়া ২য় ও ৩য় আলোচক হিসেবে যথাক্রমে বয়ান পেশ করবেন মাওলানা তরিকুল ইসলাম এবং মাওলানা মনিরুজ্জামান।
নওগাঁ জেলা কর্মী গ্রুপের সভাপতি জনাব মোঃ ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে এবং পত্নীতলা থানা কর্মী গ্রুপের সাধারণ সম্পাদক জনাব মোঃ ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানটি সম্পন্ন হবে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নওগাঁ জেলা সহকারী কর্মী গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ ফজলুর রহমান।
মহা পবিত্র বিশ্ব উরস শরীফের এই দাওয়াতী জলসা সফল ও সার্থক করে তুলতে আয়োজক কমিটির পক্ষ থেকে পত্নীতলা এলাকাসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিম ভাইদের সর্বাত্মক উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit