সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
পিরোজপুর প্রতিনিধি: মোঃ রুবেল সিকদার
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুর জেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলমগীর হোসাইন, প্রশাসক, জেলা পরিষদ, পিরোজপুর এবং সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটি।
সভায় মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস, সাংগঠনিক কার্যক্রম এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে নারী নেতাকর্মীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
এ সময় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।