সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

বাঘাইছড়িতে মোবাইল কোর্ট: মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আব্দুর রহমান বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
‎
‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে দুই দোকানিকে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
‎
‎শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন দোকানে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান।
‎
‎অভিযানকালে উপজেলার দুটি ফলের দোকানে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য পাওয়া যায়। এর মধ্যে কেক, চিপস ও মিষ্টিসহ বিভিন্ন পণ্য ছিল। পরে মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে সংশ্লিষ্ট দুই দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎মোবাইল কোর্ট চলাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ না করা, পণ্যের মান ও মেয়াদ যথাযথভাবে যাচাই করা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
‎
‎উপজেলা প্রশাসন জানায়, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
‎
‎প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের নিরাপদ ও মেয়াদোত্তীর্ণমুক্ত পণ্য সরবরাহের আহ্বান জানানো হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit