সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
আব্দুর রহমান বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদ পুকুরে নির্মিত নতুন সিঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ পুকুরে নির্মিত সিঁড়িটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান।
উপজেলা প্রশাসন, বাঘাইছড়ির উদ্যোগে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাঘাইছড়ি, রাঙামাটি পার্বত্য জেলার বাস্তবায়নে পুকুরটিতে নতুন এই সিঁড়ি নির্মাণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম, ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা সঞ্চয়ন চাকমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির আহমেদ।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।