সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
পিরোজপুর : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কে এম লতিফ ইনস্টিটিউশন এর তিন শিক্ষার্থী শ্বাসকষ্টের উপশম নিয়ে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। এতে ওই দিন শিক্ষার্থীসহ অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে ব্যাপক দুশ্চিন্তা ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। হঠাৎ করে ঐ তিন শিক্ষার্থীর শ্বাস বৃদ্ধি পাওয়া ও হাত-পা ঝিমিয়ে আসা এক রকম অজ্ঞান হয়ে যাওয়ার মত অবস্থা দেখে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
কে এম লতিফ ইনস্টিটিউট এর শিক্ষকদের পক্ষ থেকে বলা হয়েছে হঠাৎ করে এ ঘটনা ঘটেছে তবে কি কারণে ঘটনা ঘটেছে তারা তা খতিয়ে দেখছেন।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে শ্বাসকষ্টের উপশম নিয়ে তিন শিক্ষার্থী হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তবে কেন এমনটি ঘটেছে সুনির্দিষ্ট ভাবে এখনই তা বলা যাচ্ছে না।
তবে অভিভাবকগণ পিরোজপুর তিন মঠবাড়িয়া আসনের সংসদ সদস্য মহোদয়ের সতর্ক দৃষ্টি আকর্ষণ করেছেন এ ঘটনাটি খতিয়ে দেখার জন্য।