সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
রূপগঞ্জ গোবিন্দপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ A+ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত।
উক্ত অনুষ্ঠানে মোঃ অহিদুল্লার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরাফাত ভূঁইয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক দাউদপুর ইউনিয়ন বিএনপি ও চেয়ারম্যান পদপ্রার্থী দাউদ পুর ইউনিয়ন পরিষদ।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক ভারপ্রাপ্ত চেয়ারম্যান দাউদপুর ইউনিয়ন পরিষদ। পৃষ্ঠপোষকতায় ছিলেন মোঃ মোতাহার হোসেন রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ও ৭ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ ভুইয়া কিরন সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক দাউদ পুর ইউনিয়ন বিএনপি, সানাউল্লাহ সরকার মেম্বার প্রার্থী ৭ নং ওয়ার্ড দাউদ পুর ইউনিয়ন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।