সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
ষ্টাফ রিপোটার
ঝিনাইদহের শৈলকুপায় চুরি হওয়া দুইটা গরু ও গরু বিক্রির নগদ ১ লক্ষ ১১ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) শৈলকুপা থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—শৈলকুপার ২ নং মির্জাপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী মোছাঃ জোসনা খাতুন (৩৩), পদমদি গ্রামের কামরুল মন্ডলের ছেলে সুমন মন্ডল (২৭) এবং শ্রীরামপুর গ্রামের শওকত আলী মন্ডলের ছেলে সোহাগ আলী মন্ডল (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায় যে, এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর শৈলকুপা থানায় পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা করা হয়। মামলার পর চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশ তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় পরদিন অভিযান চালিয়ে তিন আসামিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটা চোরাই গরু ও গরু বিক্রির নগদ ১ লক্ষ ১১ হাজার টাকা উদ্ধার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ূন কবির মোল্লা জানান, চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও চুরি যাওয়া আরও গরু উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।