সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকের নির্দেশে বৃষ্টিতে বন্ধ হওয়া রাস্তার সংস্কার কাজ পূণরায় চালু

মোঃ আবদুল মোতালেব
নোয়াখালী জেলা প্রতিনিধি :–

নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) সংসদীয় আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের নির্দেশে দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে থাকা সেনবাগ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের সংস্কার কাজ আবারও শুরু হয়েছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে সেনবাগ বাজার এলাকা থেকে সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে সেনবাগ বাজারসংলগ্ন সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ শুরু করা হয়। দীর্ঘদিনের ভাঙাচোরা, খানাখন্দ ও বড় বড় গর্তের কারণে গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

বিশেষ করে বর্ষাকালে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করত।

স্থানীয়রা জানান, সেনবাগ-সোনাইমুড়ী সড়কটি এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ যাতায়াতের পাশাপাশি পণ্য পরিবহনের ক্ষেত্রেও সড়কটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কের বিভিন্ন অংশের পিচ ও বিটুমিন উঠে গিয়ে সৃষ্টি হয়েছিল অসংখ্য গর্ত। এতে প্রায়ই যানবাহন ধীরগতিতে চলাচল করত এবং ছোটখাটো দুর্ঘটনাও ঘটত।

এ অবস্থায় সড়কটির দ্রুত সংস্কারের দাবিতে স্থানীয় বাসিন্দা, পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। বিষয়টি নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের নজরে এলে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বলে জানা গেছে। এর পরিপ্রেক্ষিতে সওজ কর্তৃপক্ষ সড়কটির জরাজীর্ণ অংশ সংস্কারের উদ্যোগ নেয়।

সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়রা সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা বলেন, শুধু সাময়িক সংস্কার নয়, সড়কটির টেকসই উন্নয়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা প্রয়োজন। এতে দীর্ঘমেয়াদে জনদুর্ভোগ কমার পাশাপাশি সেনবাগ ও সোনাইমুড়ীর মধ্যে যোগাযোগব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।

স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, চলমান সংস্কারকাজ যথাযথ মান বজায় রেখে দ্রুত শেষ করা হবে। একই সঙ্গে সড়কের অবশিষ্ট জরাজীর্ণ অংশগুলোও পর্যায়ক্রমে সংস্কারের আওতায় এনে একটি নিরাপদ ও চলাচল উপযোগী সড়ক নিশ্চিত করা হবে।

সড়কটি সংস্কার সম্পন্ন হলে সেনবাগ ও সোনাইমুড়ীসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit