সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক

সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এবং জরুরি প্রয়োজনে সার ডিলার নিয়োগের পরিপত্রের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের (বিএফএ) করা আবেদন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বিএফএর দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে গত ৩ সেপ্টেম্বর হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, কৃষি মন্ত্রণালয় সম্প্রতি সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬ এবং জরুরি প্রয়োজনে সার ডিলার নিয়োগের জন্য একটি পরিপত্র জারি করে।

নীতিমালার কয়েকটি বিধান বিদ্যমান সার ডিলার, কৃষক ও সংশ্লিষ্ট অংশীজনদের স্বার্থের পরিপন্থী, অসঙ্গতিপূর্ণ ও বেআইনি দাবি করে তা স্থগিতের জন্য গত ১ সেপ্টেম্বর কৃষি মন্ত্রণালয়ে আবেদন করে বিএফএ।

সার ডিলার নিয়োগ কার্যক্রম স্থগিতের নির্দেশ হাইকোর্টের
তবে ওই আবেদনের বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো সিদ্ধান্ত না পাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় সংগঠনটি। গত ১ সেপ্টেম্বর এ বিষয়ে হাইকোর্টে রিট পিটিশন (নং-১২৫৩১/২০২৬) দায়ের করা হয়।

রিটের শুনানি শেষে আদালত নির্দেশ দেন, ১ সেপ্টেম্বর দাখিল করা আবেদনটি আদালতের আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে।

এ সময়ের মধ্যে সার ডিলার নিয়োগের কার্যক্রম স্থগিত রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছে বিএফএ।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কৃষি মন্ত্রণালয়ের সচিবকে চিঠিও দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit