রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
আসন্ন দাউদ পুর ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে দাউদ পুর ইউনিয়ন বিএনপির ক্রীয়া বিষয়ক সম্পাদক ও দাউদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ আরফান ভুইয়ার সাথে দাউদপুর ইউনিয়ন ওলামা-মাশায়েখদের নিয়ে মতবিনিময় ও নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত। উক্ত নির্বাচনী মতবিনিময় সভায়
বেলদি দারুল হাদিস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নজরুল ইসলাম রাজের সাভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদ পুর ইউনিয়ন বিএনপির ক্রীয়া বিষয়ক সম্পাদক ও দাউদ পুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুহাম্মদ আরফান ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুমায়ুন কবির সাবেক সভাপতি দাউদপুর ইউনিয়ন বিএনপি, মোতাহার হোসেন রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক,হযরত মাওলানা আব্দুর রহমান মন্ডল ইমাম ও খতিব দাউদ পুর কেন্দ্রীয় জামে মসজিদ, জনাব আব্দুল্লাহীল কাফি।
দাউদ পুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির প্রমুখ