সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
মোঃ মাজহারুল ইসলাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ১৩ নম্বর সাহেবের আলগা ইউনিয়নে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ শহর ভানু-বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক জনাব মোঃ মাইনুল ইসলামের স্ত্রী এর সমর্থনে প্রচারণামূলক পোস্টার ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
প্রচারপত্রে প্রার্থী শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা, রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালনার মতো বিভিন্ন বিষয়ে কাজ করার অঙ্গীকার তুলে ধরেছেন। প্রচারপত্রে তাকে সমর্থন ও দোয়া করার আহ্বান জানানো হয়েছে।
পোস্টারে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও পারিবারিক পরিচয়সহ বিভিন্ন তথ্যও উল্লেখ করা হয়েছে। পাশাপাশি স্থানীয় জনগণের উদ্দেশে উন্নয়ন ও জনসেবার বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।
স্থানীয় পর্যায়ে নির্বাচনী প্রচারণা ঘিরে প্রার্থীদের পোস্টার, প্রচারপত্র ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরার কার্যক্রম চলছে। সাহেবের আলগা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের মধ্যেও নির্বাচনকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে।