সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ মোঃ রুবেল সিকদার
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সুন্দর জীবন গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী ও বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনব্যাপী কার্যক্রম শুরু হয়েছে।
আজ সকালে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বরগুনা জেলার পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা।
ঐতিহ্যবাহী এ কাবাডি টুর্নামেন্টে বরিশাল রেঞ্জের ছয়টি জেলা—বরগুনা, বরিশাল, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি—অংশগ্রহণ করছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্টের চূড়ান্ত পর্বের খেলাসমূহ উপভোগ করতে ক্রীড়ামোদী নাগরিকদের মাঠে উপস্থিত থাকার জন্য বরগুনা জেলা পুলিশের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।