সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কাপ্তাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’

রিপন মারমা কাপ্তাই (রাঙামাটি)
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬।
​মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, কাপ্তাইয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ‘কিন্নরী’ হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলমে সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. দিলদার হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা আঁখি তালুকদার।
​আলোচনা সভায় বক্তারা শিক্ষার প্রসার, নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষার আলো সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাক্ষরতার হার বৃদ্ধি ও জনসচেতনতা তৈরির মাধ্যমে একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
​অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণমাধ্যকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৮/৯/২৬

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit