রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কাপ্তাইয়ে দীর্ঘ দুই যুগ পর রাইখালী সিএনজি সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে বেলাল-মিজানুর

রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি)
রাঙামাটি পার্বত্য জেলার কাপ্তাই উপজেলার রাইখালী অটোরিক্সা সিএনজি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ, উৎসবমুখর ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। দীর্ঘ ২২ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় চালক ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
শনিবার ( ৩ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে একটানা দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সমিতির মোট ৮৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। স্বতঃস্ফূর্ত এই অংশগ্রহণের মাধ্যমে সদস্যরা তাদের পছন্দের নেতৃত্ব বেছে নেন।
নির্বাচন শেষে ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী বিভিন্ন পদে বিজয়ী প্রার্থীরা হলেন,সভাপতি: মো: বেলাল উদ্দিন (চেয়ার প্রতীক) — ২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি: মো: আবুল কালাম (দোয়াত-কলম প্রতীক) — ৪৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাধারণ সম্পাদক: মো: মিজানুর রহমান (দেওয়াল ঘড়ি প্রতীক) — ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ: মো: সাদ্দাম হোসেন (মাইক প্রতীক) — ৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এছাড়া সমিতির কার্যনির্বাহী সদস্য পদে বিভিন্ন প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন, মো: ইউনুস (মই প্রতীক) — ৪৪ ভোট পেয়ে প্রথম নির্বাচিত।মো: ইয়াছিন (মোরগ প্রতীক) — ৪৩ ভোট পেয়ে দ্বিতীয় নির্বাচিত,মো: পারভেজ হোসেন (প্রজাপতি প্রতীক) — ৩৫ ভোট পেয়ে তৃতীয় নির্বাচিত, মো: জামশেদ (চশমা প্রতীক) — ৩৩ ভোট পেয়ে চতুর্থ নির্বাচিত, মো: মাসুদ (ডাব প্রতীক) — ৩৩ ভোট পেয়ে পঞ্চম নির্বাচিত।
সংগঠন সূত্রে আরও জানা যায়,রাইখালী অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতি লি:-এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিচালনা হিমেল দে সভাপতি হিসেবে এবং নিয়হলা মারমা ও মো: জাহাঙ্গীর আলম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।দীর্ঘ দুই যুগ পর অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে ঐতিহাসিক হিসেবে দেখছেন স্থানীয় চালকরা। নবনির্বাচিত এই কমিটি আগামী দিনে রাইখালী অঞ্চলের সিএনজি চালকদের কল্যাণ, পেশাগত অধিকার রক্ষা এবং গণতন্ত্র প্রক্রিয়া চালু রাখতে ঐক্যবদ্ধ ভাবে চালকদের সার্থে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

৩/১০/২৬

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit