রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিজ্ঞাপন:
আমাদের ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
শিরোনাম :
কুড়িগ্রামে নানা আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিসিবি’র কাভার্ড ভ্যানে চুরি লুণ্ঠিত ৩ লাখ টাকা উদ্ধার করল রাজশাহী জেলা ডিবি সুন্দরবনে মানুষ ও বাঘের সংঘাত এড়াতে ৭৪ কিলোমিটার এলাকা জুড়ে নাইলনের বেড়া নির্মাণ গোপালগঞ্জের কাশিয়ানীতে পানির মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু যশোরে মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রেমিক-প্রেমিকার মৃত্যু বেনাপোল বন্দরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় ছয়টি গরু জব্দ দৈনিক মাতৃজগতের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা স্মারক পেলেন মিরপুর মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান কুড়িগ্রামে গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

কাশিয়ানীতে রাস্তা ও ব্রিজের অভাবে চরম দুর্ভোগে এলাকাবাসী।

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

রাস্তা ও সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি পশ্চিমপাড়া এলাকার ২০টি পরিবার।

সরু পথ আর নড়বড়ে বাঁশের সাকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয় তাদের। রাস্তা ও সেতু নির্মাণে স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও এর বাস্তবায়ন হয়নি। এর প্রতিকার চান ভুক্তভোগীরা।

কাশিয়ানী উপজেলার বেথুড়ি ইউনিয়নের ঘৃতকান্দি গ্রামের মধ্যদিয়ে বয়ে গেছে একটি খাল। খালের পশ্চিমপাড়ে বসবাস করছে প্রায় ২০টি পরিবার। তবে চলাচলের জন্য একটি রাস্তা না থাকায় সরু কাঁচা পথ দিয়ে যাতায়াত করতে হচ্ছে ওই এলাকার বাসিন্দাদের। রাস্তার পাশাপাশি খালের ওপর নেই কোনো সেতু। নড়বড়ে বাঁশের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে তাদের। সাঁকো থেকে পড়ে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

শুষ্ক মৌসুমে চলাচল করা গেলেও, বর্ষাকালে দুর্ভোগ বেড়ে যায়। যাতায়াত কিংবা উৎপাদিত কৃষিপণ্য হাটে-বাজারে নিতে পোহাতে হয় ভোগান্তি। চলাচলের রাস্তা আর খালের ওপর একটি পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ আশা করছেন এলাকাবাসী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

© All rights reserved © 2026
Design & Developed BY starwebhostit